সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরা জেলায় ৬২১টি পূজা মণ্ডপে দুর্গোৎসব, শালিখার সিংড়া গ্রামে কৃতি সন্তান গৌতম কুমারের উদ্যোগে মাতৃ পূজা

মাগুরা টাইমস ডেস্ক

মহা নবমীতে শতাধিক মায়ের চরণ ধৌত ও নববস্ত্র প্রদান; ভক্তিমূলক পরিবেশে জেলা জুড়ে উৎসবমুখরতা

শারদীয় দুর্গাপূজায় মাগুরা জেলায় এবার ৬২১টি পূজা মণ্ডপে উৎসবের আয়োজন করা হয়েছে। মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় সার্বজনীন ও পারিবারিক মণ্ডপ মিলিয়ে চলছে প্রতিমা পূজা, আরতি ও ভক্তদের মিলনমেলা। পূজা মণ্ডপজুড়ে রঙিন আলো, প্রতিমা সাজসজ্জা এবং ভক্তদের উপচেপড়া ভিড়ে জেলা জুড়ে বইছে শারদীয় আনন্দধারা।

শালিখার সিংড়া গ্রামে অনন্য মাতৃ পূজা

আজ বুধবার (০১ অক্টোবর ২০২৫ খ্রি.) মহানবমীর দিনে মাগুরা জেলার শালিখা উপজেলার সিংড়া গ্রামে অনুষ্ঠিত হয় এক অনন্য আয়োজন—মাতৃ পূজা। মহামায়া দুর্গার পুষ্পাঞ্জলি অর্পণ শেষে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শতাধিক মায়ের চরণ ধৌত করা হয় এবং তাঁদের হাতে পুষ্পার্ঘ্য ও নববস্ত্র তুলে দেওয়া হয়।

এই বিরল আয়োজনের উদ্যোক্তা ছিলেন সিংড়া গ্রামের কৃতি সন্তান গৌতম কুমার বিশ্বাস ও ইতি বিশ্বাস। গৌতম কুমার দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। তাঁর উদ্যোগে এই মাতৃ পূজা ভিন্ন মাত্রা পায় এবং উপস্থিতদের মাঝে এক গভীর ভক্তিমূলক আবহ সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা পূজা উদযাপন ফ্রন্ট ও সিংড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সমাজ সংস্কারক রমেশ বিশ্বাস, পরিমল বিশ্বাস, সুব্রত বিশ্বাস, চঞ্চল অধিকারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিরাপত্তা ও প্রশাসনের তৎপরতা

মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন,

“৬২১টি মণ্ডপে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন,

“দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ সার্বিক তদারকি করা হচ্ছে।”

উৎসবের সমাপ্তি

জেলার মণ্ডপগুলোতে মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত ভক্তদের ভিড় ছিল উপচেপড়া। আগামী বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই মহোৎসব।

মাগুরা জেলার শালিখার সিংড়া গ্রামে গৌতম কুমার বিশ্বাসের এই মাতৃ পূজা আয়োজন শুধু স্থানীয় নয়, পুরো জেলায় শারদীয় দুর্গোৎসবকে দিয়েছে এক নতুন মাত্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ