বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও বুবলীসহ আ.লীগের ১৩ নেতা-কর্মী ডিবি হেফাজতে

মাগুরা টাইমস ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী।

ডিএমপি’র উপকমিশনার তালেবুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযান কোথায় পরিচালিত হয়েছে এবং কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে—সে বিষয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে।

রাজনৈতিক মহলে এই গ্রেপ্তারকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এ ধরনের গ্রেপ্তার আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ