বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

চেন্নাইয়ে থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্টে অন্তত ৩১ নিহত, বহু আহত

মাগুরা টাইমস ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে অভিনেতা ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩১ জন নিহত হয়েছেন—যার মধ্যে ৬ শিশু, ৯ পুরুষ ও ১৬ নারী। এছাড়া বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে যায়। সমাবেশস্থলে উপস্থিত অন্তত ৩০ হাজার মানুষ ভিড়ে একে অপরকে ধাক্কা দেয়ায় বহু মানুষ অজ্ঞান হয়ে পড়ে। আহতদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিরুচি থেকে ২৪ জন এবং সালেম থেকে ২০ জন চিকিৎসককে সাহায্যের জন্য পাঠানো হচ্ছে। করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন জানান, নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।এর আগে, টিভিকে দল জনসমর্থকদের জন্য নিরাপত্তা ও আচরণবিধি জারি করেছিল। তাতে বলা হয়েছিল, গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও অসুস্থরা সমাবেশে না এসে অনলাইনে অনুষ্ঠান দেখুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ