শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেলেন প্রফেসর মনজুরুল কিবরীয়া, সাংবাদিক জাহিদুর রহমান ও সংগঠন বাপা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর পানি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড” প্রদান অনুষ্ঠান। যৌথভাবে এ আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহ।

নদী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। গবেষণা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান এবং সংগঠন ক্যাটাগরিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, “একটি নদী রক্ষা মানে হাজারো প্রাণ রক্ষা। নদী বাঁচলে সভ্যতা ও অর্থনীতি টিকে থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের ঐক্য থাকলে নদী রক্ষা করা সম্ভব।” তিনি জানান, চলতি বছর পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং স্থানীয় নদী কর্মীদের সহযোগিতায় সারাদেশে ১৪১৫টি নদীর তালিকা তৈরি হয়েছে। তিস্তা ও গঙ্গা নদী নিয়ে বৃহৎ পরিকল্পনা এগিয়ে চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মোহাম্মদ এজাজ বলেন, “বাংলাদেশের নদী আন্দোলনগুলোকে ভারত খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তবুও আমরা ঢাকার ৪টি নদী নিয়ে পরিকল্পনা করছি। আশা করছি, নভেম্বর মাসে উদ্ধারকৃত নদীগুলো নিয়ে ছোট আকারে হলেও নৌবিহার বা মিছিল করে উদযাপন করবো।”

সভাপতির বক্তব্যে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, “নদীকে আমরা দূষিত করেছি, তাই পুনরুদ্ধার করতেও আমাদেরই এগিয়ে আসতে হবে। নদী রক্ষা মানেই নিজেদের অস্তিত্ব রক্ষা।”

কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের নাম ঘোষণা করেন কিংবদন্তি পরিবেশবিদ ও ওয়ার্ল্ড রিভার্স ডে’র প্রতিষ্ঠাতা মার্ক অ্যাঞ্জেলো। তিনি বলেন, “বাংলাদেশে নদী রক্ষায় যে প্রচেষ্টা চলছে তা বিশ্বব্যাপী অনুপ্রেরণাদায়ক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ