সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরায় ফেসবুকে বিতর্কিত ছবি পোস্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার পয়ারী কুরীপাড়ার হিন্দু যুবক দীপ্ত কুরী (২৫) ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন। তিনি ওই এলাকার গৌতম কুরীর ছেলে।

পুলিশ জানায়, দীপ্ত কুরী তার ফেসবুক আইডি “Dipto King” থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন। ছবিতে দুর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি এবং মাথায় সাদা টুপি সংযোজন করা হয়।

এ ঘটনার পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, দীপ্ত কুরী এর আগেও অনুরূপ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার রাতে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ