শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় তদন্তে গিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের মারধরের অভিযোগ

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার তদন্তে গিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের মারধরের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আটকে রাখা এবং থানায় নেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয়ে তদন্তে গিয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতেই পেটান তদন্তকারী পুলিশ সদস্যরা। এর আগে গত ১১ আগস্ট একই বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ চন্দ্র শিকদারের লাঠির আঘাতে দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইমরান হোসাইন তানভীর গুরুতর আহত হয়। এতে তার ঘাড়ের হাড় ভেঙে যায়। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা আব্দুর রাকিব মোল্লা ১২ আগস্ট মাগুরা সদর থানায় মামলা করেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের সহযোগিতায় দুই শিক্ষক কোচিং ব্যবসা চালিয়ে আসছেন। কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করানো, অপমানজনক মন্তব্য করা এবং শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও আছে।

বৃহস্পতিবার মামলার তদন্তে বিদ্যালয়ে যান এসআই তৌহিদুল ইসলাম। সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও কর্মচারী বিকন শিকদারের উপস্থিতিতে কয়েকজন শিক্ষার্থী প্রকৃত ঘটনা জানাতে চাইলে তদন্ত কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় তিনি শিক্ষার্থীদের চড়-থাপ্পড়, ঘুষি মারেন এবং কয়েকজনকে কয়েক ঘণ্টা শ্রেণিকক্ষে আটকে রেখে থানায় নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে এসআই তৌহিদুল ইসলাম বলেন, “শিক্ষকের লাঠির আঘাতে শিক্ষার্থী আহত হয়েছে, এ বিষয়ে মামলা আছে। আমি সাক্ষী নিতে গিয়েছিলাম, কিন্তু শিক্ষার্থীরা সহযোগিতা করেনি। তাই যা করা দরকার মনে করেছি তাই করেছি। এর বাইরে কিছু জানার থাকলে ওসি সাহেবের সঙ্গে কথা বলতে হবে।”

অন্যদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে প্রধান শিক্ষকের উসকানিতে জনি নামের এক বহিরাগত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। সংবাদ না করতে হুমকি দেওয়া ও লাঞ্ছনার অভিযোগও উঠেছে।

আহত শিক্ষার্থী তানভীর বলেন, “প্রাইভেট পড়ি না বলে প্রায়ই শারীরিক নির্যাতন করা হয়। এখন ক্লাসে ঢুকলেই ভয় লাগে।”

তার বাবা আব্দুর রাকিব মোল্লা অভিযোগ করে বলেন, “বিদ্যালয়টি নিরাপত্তা বলয়ের মধ্যে থাকায় অনেক বিষয় চাপা পড়ে যায়। আমার ছেলে তার বড় প্রমাণ। আমি চাই, যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি হোক।”

অভিযুক্ত শিক্ষক গোবিন্দ চন্দ্র শিকদার দাবি করেন, “ইচ্ছাকৃতভাবে মারিনি, দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট পড়ানোর অভিযোগ সত্য নয়।”

প্রধান শিক্ষক ইমরান হোসেন ফরহাদ জানান, “ঘটনাটি দুঃখজনক, তদন্তাধীন। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। কোচিং বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন।” তবে সাংবাদিক লাঞ্ছনার বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ