শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

চোরের মাল ধরা পড়ল, চোরকে নয়! মহম্মদপুরে টিসিবির ৭৮ মেট্রিক টন চাল উদ্ধারেও নেই ফৌজদারি ব্যবস্থা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় টিসিবির ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার হলেও দায়ীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

উপজেলার বিনোদপুর এলাকা থেকে জুলাই মাসের জন্য বরাদ্দ চাল উপকারভোগীদের না দিয়ে গোপনে মজুদ করে রাখেন স্থানীয় ডিলার হোসনেয়ারা কান্তা ঋতু। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা প্রশাসনের অভিযানে এসব চাল উদ্ধার হয়।

কিন্তু বিস্ময়করভাবে এ ঘটনায় শুধু তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রেপ্তার বা মামলা কিছুই হয়নি।

এ নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন, “চুরির মাল ধরা পড়ল অথচ চোর কেন ধরা পড়ল না?”

তিন মাস ধরে টিসিবির চাল গোপনে আটকে রাখার মতো স্পষ্ট অপরাধের পরও শুধু মাল ফেরত নেওয়া—এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে মনে করছেন অনেকে। তাদের অভিযোগ, এ ঘটনার পেছনে আরও প্রভাবশালী সিন্ডিকেটের যোগসাজশ রয়েছে।

জনগণ বলছে, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে এমন দুর্নীতি থামবে না। তাদের দাবি—সিন্ডিকেট ভেঙে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, নাহলে সাধারণ মানুষ এভাবেই বারবার বঞ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ