
রাজধানীর নিকেতন এলাকা থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা পুলিশ তাকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। জানা গেছে, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।