বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

মাগুরা টাইমস ডেস্ক

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর দেশের মাটিতে ঢাকার বাইরে এটিই তার প্রথম রাজনৈতিক সফর হতে যাচ্ছে। বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।রোববার (৪ জানুয়ারি) রাতে বগুড়া জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বগুড়া বিএনপির সঙ্গে সাংগঠনিক বিষয়, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের আন্দোলন ও কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান। একইসঙ্গে রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফর বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বগুড়া ও রংপুরসহ উত্তরাঞ্চলে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে দলীয় কর্মসূচি, জনসংযোগ ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ