শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে থেকে দুপুর পর্যন্ত শ্রীপুর উপজেলার শ্রীকোল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বেলা ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা অভিযানে ফার্মেসি ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স বিশ্বাস ড্রাগ হাউজ নামক একটি ফার্মেসিতে তদারকির সময় প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ পাওয়া যায়। এছাড়া ওই প্রতিষ্ঠানটি কমার্শিয়াল প্যাকেটের মধ্যে নিষিদ্ধ স্যাম্পল ঔষধ লুকিয়ে বিক্রি করছিল এবং একই প্যাকেটে ২০২৭ সালের ভালো ঔষধের সঙ্গে ২০২১ সালের মেয়াদোত্তীর্ণ ঔষধ মিশিয়ে বিক্রি করছিল।

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. দীপক বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন আইন অমান্যকারী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান শেষে অন্যান্য পণ্যের দোকানেও তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাজারে যেন কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ায় সে বিষয়ে সকলকে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ