শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরার অমূল্য রত্ন, তরুণ চিকিৎসক ডা. সৌরভ সাহা ডেঙ্গুতে না-ফেরার দেশে

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরার কৃতী সন্তান, মেধাবী ও মানবিক চিকিৎসক ডা. সৌরভ সাহা (৩২) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. সৌরভ সাহা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণরত ছিলেন এবং রংপুর মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার জাগলা গ্রামের প্রয়াত ক্ষুদ্র ব্যবসায়ী সমীর কুমার সাহার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর তিনি অসুস্থ হয়ে চীন-মৈত্রি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মানবিকতার দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন ডা. সৌরভ। পড়াশোনার ব্যস্ততার মাঝেও তিনি নিয়মিত গ্রামে গিয়ে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। ছোটবেলায় বাবার অকালে মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান। জীবনের শেষ পর্যন্ত তিনি লড়াই করে গেছেন অন্যের জন্য।

মাত্র এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ডা. সৌরভ। হঠাৎ এমন বিদায়ে পরিবার, বন্ধু, সহকর্মীসহ পুরো মাগুরা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারঘনিষ্ঠ সুদেব চক্রবর্তী জানান, ঢাকা থেকে মরদেহ মাগুরায় আনার পর রাতেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে প্রার্থনা চাওয়া হয়েছে—
“আমাদের সৌরভের বিদেহী আত্মার শান্তি কামনা করুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ