শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দিলেন বিএনপি নেতা মনোয়ার হোসেন খান

তৌহিদ মাগুরা প্রতিনিধি

গাছ লাগাবো ছোট্ট হাতে, বেড়ে উঠবে আনন্দেতে, বাঁচবো মোরা খুশি মনে, ভরবে ভূবন অক্সিজেনে’—এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি সম্পন্ন হয়।

জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের এমপি পদপ্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষ থেকে আবালপুর মাধ্যমিক বিদ্যালয় এবং আবালপুর হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় নানা প্রজাতির বৃক্ষ।

এসময় বিএনপি নেতা মনোয়ার হোসেন খান বলেন,

> “আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ আমাদের প্রকৃত বন্ধু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ লাগানোকে ভালোবাসতেন। তাঁর স্মরণে আমরা যদি গাছ রোপণ করি এবং মানুষের মাঝে বিতরণ করি, তাহলে এর সুফল সমাজে ছড়িয়ে পড়বে। এটি হবে সাদকায়ে জারিয়া এবং আমাদের নেতার রুহের প্রতি দোয়া পৌঁছে যাবে।”

 

তিনি আরও বলেন,

> “এই কর্মসূচির উদ্দেশ্য লোক দেখানো নয়। প্রকৃতপক্ষে পরিবেশ রক্ষা ও জনকল্যাণে গাছ লাগানোই আমাদের লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।”

 

শেষে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন,

> “আসুন, ঐক্যবদ্ধভাবে গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ