রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ইউনূস, সফরসঙ্গী হচ্ছেন শীর্ষ চার রাজনৈতিক নেতা

মাগুরা টাইমস ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। এবারের সফরে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন দেশের শীর্ষ চার রাজনৈতিক দলের নেতা।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (১৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলে যে চারজন রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন—

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির,

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের,

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

রাজনীতিবিদদের সফরসঙ্গী করার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা এমন এক পর্যায়ে যাচ্ছি, যেখানে দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব ধীরে ধীরে রাজনীতিবিদদের কাছেই হস্তান্তরিত হচ্ছে। সেই বিবেচনায় তাদের প্রতিনিধিদলে রাখা হয়েছে।তবে রাজনৈতিক নেতাদের বাইরে আরও কতজন সফরসঙ্গী থাকবেন, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ