শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

গ্রীনফিল্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মাগুরা টাইমস ডেস্ক

অদ্য ১৬ই সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার গ্রীনফিল্ড কলেজ অডিটোরিয়ামে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর মিরপুর ১০ নম্বর, ব্লক-সি, এভিনিউ-২, প্লট-৩-এ অবস্থিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীনফিল্ড কলেজের প্রজেক্ট ডিরেক্টর ডক্টর রেহানা পারভীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রহিম আকন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন এবং শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রজেক্ট ডিরেক্টর ডক্টর রেহানা পারভীন কলেজের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করেন।
অধ্যক্ষ প্রফেসর আবদুর রহিম আকন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে শৃঙ্খলা ও নৈতিকতার মূলমন্ত্র ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপ্তি হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্র-ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন।

 

 

উল্লেখ্য, গ্রীনফিল্ড কলেজে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ভার্সনও চালু রয়েছে এবং বর্তমানে প্রায় ১৫০০ শিক্ষার্থী এখানে পাঠ গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ