শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স বৈশাখী মিষ্টি ঘরের মালিক নিতাই চন্দ্র কুন্ডুকে খাদ্যপণ্য অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ, ক্ষতিকর নন-ফুডগ্রেড রঙ ব্যবহারসহ নানা অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স কুটুমবাড়ি মিষ্টান্নর মালিক কালা চাঁদ কুন্ডুকে বাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টি সংরক্ষণের অপরাধে ৩ হাজার টাকা এবং মেসার্স কুন্ডু মিষ্টান্ন ভান্ডারের মালিক স্বপন কুমার কুন্ডুকে ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন ও ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও জেলা পুলিশের একটি টিম। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ