রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরায় আন্তঃপ্রেসক্লাব ফুটবলে শালিখা প্রেসক্লাবের শিরোপা, চার সাংবাদিক সম্মানিত

মাগুরা টাইমস ডেস্ক

মাগুরায় আন্তঃপ্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টে শালিখা প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা মাগুরা প্রেসক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে। একইসাথে সেরা প্রতিবেদনের জন্য চার সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

মাগুরা প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৩ সেপ্টেম্বর) মাগুরা স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কৃষিবিদ গ্রুপ ও ইম্পেরিয়াল রিয়েল স্টেট লিমিটেড। উদ্বোধন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসক্লাবের আজীবন সদস্য কৃষিবিজ্ঞানী ড. আলী আফজাল।

দিনব্যাপী এই আয়োজন সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। জেলার চার উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন। প্রথম সেমিফাইনালে মাগুরা প্রেসক্লাব ৪-০ গোলে শ্রীপুর প্রেসক্লাবকে এবং দ্বিতীয় সেমিফাইনালে শালিখা প্রেসক্লাব ১-০ গোলে মহম্মদপুর প্রেসক্লাবকে পরাজিত করে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মাগুরা প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এসময় বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া ২০২৫ সালের আগস্ট মাসে সেরা প্রতিবেদনের জন্য চার সাংবাদিককে পুরস্কৃত করা হয়। তারা হলেন—

শফিকুল ইসলাম শফিক (স্টাফ করেসপন্ডেন্ট, এনটিভি)

মতিন রহমান (জেলা প্রতিনিধি, নাগরিক টেলিভিশন)

শাহিন আলম তুহিন (জেলা প্রতিনিধি, দৈনিক মানবজমিন)

লিটন ঘোষ (জেলা প্রতিনিধি, ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস)।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি চার উপজেলার প্রেসক্লাবকে শুভেচ্ছা ট্রফি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ