রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

আদর্শ মানুষ গড়ায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা: মহম্মদপুরে আলোচনা সভা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে “আদর্শ সমাজ গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল। তিনি বলেন, “একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেবল জ্ঞান বিতরণকারী নন, বরং তিনি আদর্শ মানুষ গড়ার কারিগর।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিত্ত বিশ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দাওয়াহীদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মহম্মদ আলিমুজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পেশাজীবী সংগঠনের সভাপতি মহম্মদ হারুন-রশিদ। এছাড়াও মো. মশিউর রহমান, মো. আবু বক্করসহ উপজেলার দুই শতাধিক বর্তমান ও সাবেক শিক্ষক অংশ নেন।

আলোচকরা বলেন, প্রাথমিক শিক্ষকরা শিশুদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা গঠনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ধরনের আয়োজন শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ