শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

লালনকন্যা ফরিদা পারভীন আর নাই: মাগুরার সঙ্গে অবিস্মরণীয় স্মৃতি

মাগুরা টাইমস ডেস্ক

লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

ফরিদা পারভীনের সঙ্গে মাগুরার মানুষের রয়েছে এক অবিস্মরণীয় স্মৃতি। ২০১৭ সালে মাগুরা আদর্শ কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের কৃতি সন্তান সাংবাদিক শাহিনুর ইসলামের বাড়িতে আসেন। সেই দিনটির স্মৃতি আজও অমলিন হয়ে আছে।

সেদিন তিনি হাসিমুখে বলেছিলেন— “আমি কামারখালীর দই খাব।” আসলে ছোটবেলায় মাগুরাতে আসার সময় থেকেই তিনি কামারখালীর বিখ্যাত দইয়ের কথা মনে রেখেছিলেন। এত বছর পরও সেই স্মৃতি ভোলেননি তিনি।

বেলনগর গ্রামে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরিচিত হন ফরিদা পারভীন। বেলনগর গ্রামের মাত্রা নিকুঞ্জ পরিবারের সঙ্গেও ছিল তাঁর আত্মার সম্পর্ক। তাঁকে কাছে পেয়ে মাগুরার মানুষ, বিশেষ করে বেলনগরের মানুষ আনন্দে মেতে ওঠেন। অনেকবারই তিনি শাহিনুর ইসলামকে স্নেহভরে বলেছিলেন— “শাহীন, তোমাদের বাড়ির কথা আমি ভুলবো না।”

আজ সেই মহীয়সী শিল্পী চলে গেলেন না–ফেরার দেশে। রেখে গেলেন অসংখ্য গান, অগণিত স্মৃতি আর ভালোবাসায় ভরা হৃদয়। প্রিয় ফরিদা আপা, আপনি পরপারে ভালো থাকুন—এই প্রার্থনা করছে মাগুরার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ