শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুরে কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক চালু

তৌহিদ, মাগুরা:

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক সেবা চালু করেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার ০৯ আগস্ট কেন্দ্র ঘুরে দেখা যায় যে, ছাত্রদলের নেতাকর্মীরা পানি, কলম, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করছেন। এছাড়াও তারা বিভিন্ন শিক্ষকদের রুম দেখিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে সাহায্য করছেন।

ভর্তি হতে আসা নতুন শিক্ষার্থী ও অভিভাবকেরা ছাত্রদলের এমন কার্যক্রমে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেন। এ সময় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন— মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা, লিমন খাঁন, খন্দকার তালহা উদ্দিন সান, লিমন, মোঃ তাহসিন ইসলাম, সানজিদ, মোঃ রাফিউল ইসলাম, মৃদুল, তিতাসসহ অন্যান্য নেতাকর্মীরা।

তারা শিক্ষার্থীদের স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেও সহায়তা করেন। এ সময় নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সরকারি কলেজ ছাত্রদল নেতা খন্দকার তালহা উদ্দিন সান।ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান।

কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খাঁন জানান, নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেন কোনো ধরণের ভোগান্তি ও হয়রানির শিকার না হয় এবং কোন রকম ভয়- ভীতি ছাড়া খুব সহজেই যেন তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে এটিই শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের মূল উদ্দেশ্য। কলেজ শাখা কমিটির যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান বলেন, নুতন শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তার ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।”

কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মেহেদী হাসান অন্তর বলেন, “সাধারণ ছাত্র-ছাত্রীদের মন জয় করে আমরা শ্রীপুর সরকারি কলেজে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলব, যাতে শিক্ষার পরিবেশ আরও সুন্দর হয়।” স্বেচ্ছায় ও বিনামূল্যে নবাগত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ