রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

পিএসসি প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

মাগুরা টাইমস ডেস্ক:

পিএসসি’র শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের অন্যতম সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম।

গ্রেফতারকৃত মতিউর রহমান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে পরীক্ষার্থীদের কাছে সাজেশন আকারে প্রশ্ন সরবরাহ করতেন। এ জন্য তিনি বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন বলে জানায় সিআইডি।

অতিরিক্ত ডিআইজি বলেন, “এই চক্রটি বহুদিন ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় একই কায়দায় জালিয়াতি করে আসছিল। তাদের কার্যক্রমের মাধ্যমে পিএসসি’র মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে।”

তিনি আরও জানান, অভিযুক্তকে জামালপুর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়। ইনবক্স ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন সরবরাহের প্রমাণসহ আর্থিক লেনদেনের সব তথ্য সিআইডির হাতে রয়েছে।

এ ঘটনায় পিএসসি’র সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ