শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

চ্যানেল আইয়ে আসছে ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’ ডকুফিল্ম ষাটের দশক থেকে আজ পর্যন্ত শিল্পী জীবনের জানা-অজানা অধ্যায়

মাগুরা টাইমস ডেস্ক:

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ ডকুফিল্ম ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’। শিল্পী জীবনের নানা জানা-অজানা গল্প, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথচলা স্থান পেয়েছে এই ডকুফিল্মে। আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ মিনিটে এটি প্রচার করবে চ্যানেল আই।

২৬ আগস্ট (মঙ্গলবার) চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে অংশ নেন সাবিনা ইয়াসমিন ও ডকুফিল্মটির নির্মাতা জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রদর্শনীর আগে শিল্পীকে লালগালিচা সংবর্ধনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

ডকুফিল্ম দেখে অভিভূত হয়ে সাবিনা ইয়াসমিন বলেন—
“অনুভূতি প্রকাশ করতে পারছি না। শাইখ সিরাজ ভাই আমাকে নিয়ে এমন সুন্দর এক ডকুফিল্ম নির্মাণ করেছেন, যা দেখে আমি অবাক হয়েছি। এতোটা দারুণ আর গোছানো হবে আমি ভাবিনি।”

নির্মাতা শাইখ সিরাজ জানান, ডকুফিল্মটি নির্মাণের আগে দীর্ঘ সময় গবেষণায় ব্যয় করতে হয়েছে। এরপর শুটিং ও সম্পাদনার মধ্য দিয়ে সাজানো হয়েছে সাবিনা ইয়াসমিনের শিল্পীজীবনের অনন্য কাহিনি।

ডকুফিল্মটিতে উঠে এসেছে—

মাত্র ১২ বছর বয়সে আলতাফ মাহমুদের হাত ধরে সিনেমায় গান গাওয়ার সুযোগ পাওয়া,

প্রথম গান গেয়ে প্রথম পারিশ্রমিক পাওয়া,

প্রথম শোতে আয়োজকদের দেওয়া সম্মাননা,

দিলশাদ ইয়াসমিন থেকে সাবিনা ইয়াসমিন হয়ে ওঠার গল্প,

আর সংগীতজীবনের সংগ্রাম, আবেগ, সাফল্য ও স্মৃতিময় মুহূর্তগুলো।শাইখ সিরাজ বলেন— “তাঁর শিল্পীজীবনের গল্প, হাসি, আবেগ আর অজানা অধ্যায়গুলোকে আমি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছি। আমাদের সংস্কৃতির ইতিহাসকে ধরে রাখার প্রচেষ্টা এটি। ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’-এ শিল্পীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে তিন ধাপে। সমান্তরাল সম্পাদনায় শিল্পীর সংগীতযাত্রার প্রতিটি অধ্যায় জীবন্ত হয়ে উঠেছে ডকুফিল্মে।

বাংলা গানের ইতিহাসে অমর হয়ে থাকা কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জীবনকথা এবার দর্শক-শ্রোতারা জানতে পারবেন এক ভিন্ন আঙ্গিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ