শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

বাচসাস সদস্য বাদল আহমেদ আর নেই

মাগুরা টাইমস ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য, সবার প্রিয় বাদল আহমেদ আর নেই। আজ সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জানিয়েছেন, তিনি ছিলেন একজন আন্তরিক, নিবেদিতপ্রাণ এবং সদালাপী মানুষ। বাচসাস-এর নানা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সহকর্মীদের কাছে হয়ে উঠেছিলেন প্রিয় মুখ।

বাদল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সংগঠনের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, মাগুরা টাইমস পরিবারও গভীরভাবে শোকাহত। সম্পাদকমণ্ডলী ও সাংবাদিকরা এক বিবৃতিতে বলেন—“এমন একজন অকৃত্রিম ও প্রাণবন্ত মানুষকে হারানো চলচ্চিত্র সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

বাদল আহমেদের জানাজা আজ সোমবার আসরের নামাজের পর রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন—এ কামনা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ