শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

“অতীতের মতোই পাবেন আমাকে”— নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলম

মাগুরা টাইমস ডেস্ক:

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব গ্রহণের পর জানিয়েছেন, তিনি অতীতের মতোই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। দায়িত্ব নেওয়ার পর দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

ডিসি সারওয়ার আলম বলেন, “এখানকার বেশ কয়েকটি বিষয়ে আমি বিশেষভাবে মনোযোগ দেবো। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যখাত। সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে এই দায়িত্ব দিয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সিলেটবাসীর জন্য কিছু করার।”

তিনি আরও বলেন, “আপনারা সহযোগিতা করলে আমাকে অতীতে যেমন দেখেছেন, এখানেও তেমনই পাবেন।”

সিলেটকে ‘প্রকৃতির কন্যা’ আখ্যা দিয়ে জেলা প্রশাসক বলেন, “এখানে উন্নয়ন কাজ অবশ্যই হবে, তবে পরিবেশের ক্ষতি যেন না হয়, সেদিকে আমি কড়া নজর রাখবো। প্রকৃতির সৌন্দর্য ঠিক রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”

নিজেকে পরিবেশের ছাত্র উল্লেখ করে সারওয়ার আলম বলেন, “আমি চাইবো পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করতে। এজন্য প্রশাসনের পাশাপাশি সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আশা করছি, সবার সহায়তায় আমার সিলেটের সময়টা ভালোভাবেই কাটবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ