শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তৌহিদ, মাগুরা:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। সোমবার ১৮ আগষ্ট সকালের শুরুতেই জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় হইতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় র‍্যালিটি জেলা পরিষদ চত্বর থেকে পুরো ক্যাম্পাস ঘুরে শেষ হবার পর অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাছ চাষ,পোনা উৎপাদন ও সেরা সংগঠন এই তিন ক্যাটাগরিতে সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা শামীম কবির, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।এছাড়া অনুষ্ঠানে জেলার মৎস্যজীবীসহ গনমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা মাছ উৎপাদনে স্বয়ং সম্পন্ন। আমাদের মাছ উৎপাদনকে আরো বৃদ্ধি করার জন্য অভয়াশ্রম প্রয়োজন। আগামীতে জেলার যে কোন একটি জলাশয়ে এক কিলোমিটার এলাকা জুড়ে মাছের জন্য অভয়াশ্রম তৈরি করা হবে। এজন্য সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। আশাকরি আমরা সফলতা পাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ