শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

‘আসিফ নজরুলের বক্তব্য চিকিৎসক সমাজের আত্মমর্যাদায় আঘাত’

মাগুরা টাইমস ডেস্ক:

চিকিৎসকদের ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দিয়ে পেশার সততা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক সমাজ। তাদের অভিযোগ, ড. আসিফ নজরুলের এ বক্তব্য শুধু অযৌক্তিকই নয়, বরং চিকিৎসকদের আত্মমর্যাদা ও পেশাদারিত্বে সরাসরি আঘাত।

রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে চিকিৎসক সমাজ জানায়, সীমাহীন শ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। করোনা মহামারি থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই আন্দোলন—সব ক্ষেত্রেই চিকিৎসকদের অবদান চিরস্মরণীয়। এমন বাস্তবতায় তাদের ‘দালাল’ আখ্যা দেওয়া গুরুতর অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।

বিবৃতিতে বলা হয়, ড. আসিফ নজরুল একজন খ্যাতিমান আইনজ্ঞ হলেও অনেক সময় তার অতিরঞ্জিত মন্তব্য সমাজে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করে। এবারও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি ঢালাওভাবে চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করেছেন, যা চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।

চিকিৎসকদের মতে, পেশাগত দুর্বলতা থাকলেও তা নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু ‘দালাল’ আখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি বিদেশে চিকিৎসা গ্রহণকে উৎসাহিত করে তিনি পার্শ্ববর্তী দেশের ব্র্যান্ডিং করছেন কি না—সে প্রশ্নও উঠেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি ও চিকিৎসকদের কেউ তাৎক্ষণিক প্রতিবাদ না করায় চিকিৎসক সমাজ হতাশ। সংগঠন অবিলম্বে ড. আসিফ নজরুলের বক্তব্য প্রত্যাহার ও মর্মাহত চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ