শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ফেব্রুয়ারিতেই নির্বাচন, দেরি করানোর শক্তি নেই: প্রেস সচিবের দৃঢ় ঘোষণা

তৌহিদ, মাগুরা:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে দেরি করানোর মতো কোনো শক্তি দেশে নেই। চিফ অ্যাডভাইজার ও ইলেকশন কমিশন ইতিমধ্যেই এটি নিশ্চিত করেছেন, আর জাতি এখন নির্বাচনকে ঘিরে প্রস্তুত।

শুক্রবার দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রেস সচিব বলেন, “সরকারি সব প্রতিষ্ঠান, বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলো পূর্ণ উদ্যমে কাজ করছে। রোজা শুরুর আগেই নির্বাচন হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহ ছড়াচ্ছেন, তাদের থামা উচিত।”

তিনি আরও বলেন, বর্ষা শেষে দেশজুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে, প্রার্থীরা প্রচারে নামবেন, পাড়ায়-পাড়ায় নির্বাচনী অফিস হবে—তখন সবার সন্দেহ কেটে যাবে।

মাগুরার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, “মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। রাব্বি ও আল আমিনসহ প্রত্যেক শহীদের কবরেই যাব। তাদের আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে সবাই মুখ ফুটে কথা বলতে পারে। সামনে সুন্দর নির্বাচন হবে—এটাই আমাদের প্রত্যাশা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ