শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ফেব্রুয়ারিতেই জাতীয় ভোট—অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকারবদ্ধ ড. ইউনূস

মাগুরা টাইমস ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য—এ লক্ষ্যে তিনি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন।

শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশে এটি হতে যাচ্ছে প্রথম জাতীয় নির্বাচন। ড. ইউনূস মনে করছেন, এই ভোট গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মোড়, তাই কোনোভাবেই এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না।

বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন—

“যদি নির্বাচন বৈধ না হয়, তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই। আমার দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা।”

তিনি আরও জানান, সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভোটারদের স্বাধীনভাবে ভোট দিতে নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করাই এখন সরকারের প্রধান কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ