শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ডিজিএফআই সংস্কারের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর, ‘ট্যাক্সের টাকায় চলে অথচ জবাবদিহিতা নেই’

মাগুরা টাইমস ডেস্ক:

দেশের গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি বলেন, “ডিজিএফআই আপনার-আমার ট্যাক্সের টাকায় চলে, কিন্তু তাদের কোনো দায়িত্ববোধ নেই। মানুষের ওপর ভীতি প্রদর্শন ছাড়া তাদের কাজ নেই।”

তিনি আরও বলেন, “আমরা তো আপনার আয়নাঘর ভেঙে দিয়েছি। সামনে যদি আবার বানানোর চেষ্টা করেন, আমরা সেই আয়নাঘর কেন, ডিজিএফআইয়ের হেডকোয়ার্টারও ভেঙে দেবো।”

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দেশের জনগণ জানে না এই সংস্থা কত টাকা খরচ করে, কোথায় ব্যবহার করে। তার ভাষায়, “কোথাও কোনো জবাবদিহিতা বা স্বচ্ছতা নেই। শুধু মানুষকে ভীতি প্রদর্শন করা—কিছু বললে আয়নাঘরে নিয়ে যাওয়া।”

তিনি বলেন, “দেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটি সংস্কার করতে হবে। যদি সংস্কার করা না হয়, আর ট্যাক্সের টাকা দিয়ে মানুষের প্রতি অস্ত্র তাক করা হয়, তাহলে দেশের ১৮ কোটি মানুষ ঘুমিয়ে নেই। কয়টা অস্ত্র তাক করবেন, কয়জনকে মারবেন? মৃত্যু মেনে নিয়েছি, এখন যতবার মারবেন, ততবার আমরা পুনর্জন্ম নেবো আবু সাঈদ হয়ে।”

গণমাধ্যমের মালিক ও সম্পাদকদের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, “দেশে গণমাধ্যম প্রয়োজন, কিন্তু যেটা গণমাধ্যম হওয়ার কথা ছিল, সেটা আগে ছিল হাসিনা মাধ্যম। এখন কী নাম দেব, সেটা বললে হয়তো চাকরি থাকবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ