শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

আকস্মিক মৃত্যু: বাবার মতোই অকাল বিদায় নিলেন ব্যান্ড তারকা এ কে রাতুল

মাগুরা প্রতিনিধি

নায়ক জসিমের ছেলে এবং জনপ্রিয় ব্যান্ড ‘ওইনড’-এর ভোকালিস্ট ও বেজ গিটারিস্ট এ কে রাতুল আর নেই। আজ শনিবার (২৭ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার একটি জিমে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ব্যান্ড সদস্য সিয়াম ইবনে আলম জানান, অসুস্থ হয়ে পড়লে রাতুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র একদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন রাতুল। হঠাৎ এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্ত ও সংগীতপ্রেমীরা।

১৯৯৮ সালে মাত্র ৪৮ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান রাতুলের বাবা, কিংবদন্তি চিত্রনায়ক আবুল খায়ের জসিম। ঠিক তার মতোই ছেলে রাতুলের মৃত্যু এসেছে হঠাৎ করেই—এক অভাবনীয় বিস্ময় হয়ে।

প্রসঙ্গত, জসিমের তিন ছেলের সবাইই জড়িত সংগীতের সঙ্গে।
রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট, সামী ড্রামার এবং রাতুল ছিলেন ‘ওইনড’-এর ফ্রন্টম্যান।

রাতুলের মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন—
“বাবার মতোই রাতুলও চলে গেলেন অসময়ে।”

(জানাজা ও দাফনের বিষয়টি এখনো জানা যায়নি।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ