শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরনাম :
মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরায় দুই কলার হাটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার যুবলীগ নেতা কুটি শহীদ ছাত্রদল নেতা হত্যার মামলায় জামিন, মাগুরায় আইনজীবীদের চেম্বার তছনছ ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

মাগুরায় দুই কলার হাটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

মাগুরা টাইমস ডেস্ক

মাগুরার শ্রীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুটি কলার হাটের খাজনা আদায় ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশাপাশি প্রায় ২০০ মিটার দূরত্বে অবস্থিত ওয়াপদা বাজার কলার হাট ও কছুন্দি বাজার কলার হাটে প্রতি মঙ্গলবার ও শুক্রবার বেচাকেনা অনুষ্ঠিত হয়। কছুন্দি বাজার কলার হাট নিয়ন্ত্রণ করেন কছুন্দি ইউনিয়ন ও নাকোল ইউনিয়ন বিএনপির নেতারা। অন্যদিকে ওয়াপদা বাজার কলার হাট পরিচালনা করেন নাকোল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
অভিযোগ রয়েছে, শুক্রবার সকালে ফরিদপুরগামী কলা ব্যবসায়ীরা কছুন্দি হাট থেকে কলা কিনে ওয়াপদা বাজার এলাকায় পৌঁছালে সেখানে পুনরায় খাজনা দাবি করা হয়। এ সময় ব্যবসায়ীদের পথরোধ করা হলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে কছুন্দি হাটের ইজারাদার পক্ষ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে কছুন্দি বাজার পক্ষের মাজেদ মোল্লা, বাহারুল ইসলাম লাড্ডু মোল্লা ও মাহাবুর রহমান আহত হন।
অন্যদিকে ওয়াপদা বাজার পক্ষের মনিরুজ্জামান মহব্বত, ঈশান মোল্লা, লাল চাঁন শেখ ও রিয়াদ মোল্লা আহত হয়েছেন।
আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন নজরদারি বাড়িয়েছে।
এ বিষয়ে নাকোল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই আব্দুল মালেক জানান, দুই হাটের ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ