মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরনাম :
শহীদ ছাত্রদল নেতা হত্যার মামলায় জামিন, মাগুরায় আইনজীবীদের চেম্বার তছনছ ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা

শহীদ ছাত্রদল নেতা হত্যার মামলায় জামিন, মাগুরায় আইনজীবীদের চেম্বার তছনছ

তৌহিদ মাগুরা প্রতিনিধি

রাব্বি হত্যা মামলার আসামিদের জামিন ঘিরে মাগুরায় দুই আইনজীবীর চেম্বারে হামলা-ভাঙচুর
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার দুই আসামির জামিনকে কেন্দ্র করে দুই আইনজীবীর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের জেলাপাড়া এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে আইনজীবী সমিতির পাশেই এ ঘটনা ঘটে।
জানা যায়, আইনজীবী হাবিবুর রহমান (লাবু) ও অ্যাডভোকেট উজ্জ্বল হোসেনের পৃথক দুটি চেম্বারে ৪০ থেকে ৫০ জনের একটি দল হঠাৎ হামলা চালায়। তারা চেয়ার, টেবিল, আলমারি, কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
হামলাকারীরা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার দুই আসামিকে জামিন পেতে সহযোগিতা করেছেন এই দুই আইনজীবী।
অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন জানান, হাইকোর্ট থেকে এক আসামির জামিন হওয়ার পর তিনি শুধু বেলবন্ডে স্বাক্ষর করেছিলেন। এর বাইরে মামলার বিষয়ে তিনি তেমন কিছু জানেন না। তার দাবি, এই কারণেই তার চেম্বারে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, বেলা দেড়টার দিকে ৪০-৫০ জন লোক মাত্র ২-৩ মিনিটের মধ্যে তার চেম্বারে ভাঙচুর চালিয়ে চলে যায়। এতে টেবিল, চেয়ার, আলমারি ও অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, তার মক্কেল আজিম প্রায় দুই মাস আগে জামিন পেয়েছিলেন। আর উজ্জ্বল হোসেনের মক্কেল হেদায়েত কোরাইশ সম্প্রতি জামিনে মুক্তি পান। এই দুই জামিনের ঘটনাকেই কেন্দ্র করে হামলার সূত্রপাত।
মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ