বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরনাম :
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই সাংবাদিকদের মিলনমেলায় মাগুরায় রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল ঢাকায় নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন। ১০ মার্চ ২০২৬ দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: মাগুরায় দপ্তরপ্রধানদের সঙ্গে এমপি মনোয়ারের মতবিনিময় মহামিলনের প্রত্যাশায় নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ১৩ মার্চ ঢাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী

সাংবাদিকদের মিলনমেলায় মাগুরায় রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় সাংবাদিকদের সংগঠন মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক আলী আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমির অধ্যাপক এম.বি. বাকের, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা জেলা যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক আলমগীর, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল খান, মাগুরা জেলা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফরিদ হোসেন খান, মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এমআর খান, দৈনিক প্রথম আলো পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান এবং বাংলাদেশ প্রেক্ষাপট পত্রিকার সম্পাদক ও এসএ টেলিভিশন-এর মাগুরা জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা সেক্রেটারি সাইদ আহমেদ বাচ্চু, ইতিহাসবিদ ডা. তাসকুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (জাসাস)-এর সদস্য সচিব ফেরদৌস রেজা, জেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ হোসাইন, মুভি বাংলার স্টাফ রিপোর্টার কৌশিক আহেদসহ বিভিন্ন ইউনিটের সাংবাদিকবৃন্দ।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মাগুরা ডিসি কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিরুল ইসলাম। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ