বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

চ্যানেল আইয়ে ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজন

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫ অর্জন করেছেন দেশের সাতজন গুণী লেখক। এ উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চ্যানেল আই ভবনে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকমণ্ডলীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকাশক ও অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম।

এর আগে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’-এর জন্য কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই—এই পাঁচটি শাখায় মোট আটজন লেখককে মনোনীত করা হয়। তবে চূড়ান্তভাবে সাতজন লেখককে পুরস্কার প্রদান করা হয়।

২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে নির্বাচিত লেখকরা হলেন—
🔹 কবিতা: আব্দুল হাই শিকদার
🔹 কথাসাহিত্য: সাদাত হোসাইন
🔹 প্রবন্ধ: মাহবুব আজিজ
🔹 শিশু সাহিত্য (যৌথভাবে): আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী
🔹 প্রথম বই: দিদারুল আলম
🔹 সাহিত্যে তারুণ্য: শানারেই দেবী শানু
অনুষ্ঠানে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং সহ-সম্পাদক রাজু আলীমসহ সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনেরা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।
উল্লেখ্য, বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর বাংলা একাডেমির একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে সেরা লেখকদের এই পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ