রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরার জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট হাজিকুল হকের ইন্তেকাল — জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া

তৌহিদ মাগুরা প্রতিনিধি

সর্বজন শ্রদ্ধেয় জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট হাজিকুল হক বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।

ঐতিহ্যবাহী বেলনগর গ্রামের কৃতী সন্তান

মাগুরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বেলনগর গ্রামের মরহুম ফজলুল করিম মোল্লার সন্তান অ্যাডভোকেট হাজিকুল হক ছাত্রজীবনে ছিলেন একজন অত্যন্ত দক্ষ ফুটবলার। মাঠে তাঁর খেলা ছিল প্রশংসিত।
পড়াশোনা শেষ করে তিনি আইন পেশায় প্রবেশ করেন এবং সারাজীবন সততা, মানবিকতা ও ন্যায়বিচারের আদর্শকে ধারণ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

আইন পেশায় অসামান্য অবদান

আশির দশকে তিনি মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারি পদে পাঁচবার দায়িত্ব পালন করেন।
আইন অঙ্গনে তাঁর অবদান, মানুষকে সাহায্যের আন্তরিকতা এবং ন্যায়বিচারে দৃঢ় অবস্থান তাঁকে মাগুরার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।

ব্যক্তিজীবন

তিনি বৈবাহিক জীবনে আবদ্ধ ছিলেন, তবে কোনো সন্তান ছিল না।
তিন ভাই ও ছয় বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। বোনদের মধ্যে দুইজন বর্তমানে আইন পেশায় কর্মরত আছেন।
পরিবারের ছোট ভাইয়ের মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোক।

জানাজা ও দাফন

➡ বুধবার সকাল ১০:৩০ মিনিটে — মাগুরা আইনজীবী সমিতি ভবনের সামনে প্রথম জানাজা।
➡ বাদ জোহর — বেলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা।
➡ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

শোক প্রকাশ

মাগুরা জেলা আইনজীবী সমিতি গভীর শোক প্রকাশ করেছে।

অ্যাডভোকেট শাহেদ হোসেন টগর সকল সদস্যকে জানাজায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মিডিয়া পরিবারের শোকবার্তা

এস এইচ মিডিয়া অনলাইন, মাগুরা টক ও মাগুরা টাইমস ২৪–এর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং চ্যানেল আইয়ের সিনিয়র ফটোসাংবাদিক,
মরহুম অ্যাডভোকেট হাজিকুল হকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এছাড়া মাগুরা রিপোর্টার্স ইউনিটি সহ সমস্ত সাংবাদিক সমাজের পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ্ ফাউন্ডেশন

ফাউন্ডেশনের থেকে  শ্রদ্ধা নিবেদন। ফাউন্ডেশনের কর্ণধার ও বাংলাদেশ ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব কায়সার হামিদ লোভন বলেন আমরা ছোটবেলা থেকেই তার নাম শুনে আসছি তাকে দেখেছি তাকে আমরা চিনি তিনি গ্রামের জন্য অনেক অবদান রেখেছেন। তিনি গভীর  দুঃখও শোক  প্রকাশ করেছেন।”

মরহুম অ্যাডভোকেট হাজিকুল হক ছিলেন মাগুরার আইন অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, একজন মানবিক পথপ্রদর্শক, এবং প্রজন্মের অনুপ্রেরণা। তাঁর মৃত্যুতে মাগুরা একটি মূল্যবান সম্পদ হারাল। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—
আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ