শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ — উদ্বোধন করলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫”। রবিবার (১২ অক্টোবর) সকালে পিটিআই স্কুল প্রাঙ্গণে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়ে ১৮ কর্মদিবস চলবে। এই সময়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ