শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ননী গোপাল ঘোষের প্রয়াণে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন (ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক) জনাব ননী গোপাল ঘোষ (ননী স্যার) আর নেই। গত রাত ২টা ৪৫ মিনিটে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে যাত্রা করেছেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।ন

নী স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি নিষ্ঠা, সততা ও ভালোবাসা দিয়ে প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তুলেছেন। শিক্ষকতা ছিল তাঁর জীবনের সাধনা, শিক্ষার্থীরাই ছিলেন তাঁর আপনজন।

তাঁর মৃত্যুতে নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, কর্মচারী মণ্ডলী, প্রাক্তন ছাত্রছাত্রী মণ্ডলী এবং নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

এছাড়াও প্রাক্তন ছাত্র ও সাংবাদিক শাহিনুর ইসলাম তাঁর প্রিয় শিক্ষককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন। একই সঙ্গে এস এইচ মিডিয়া অনলাইন, মাগুরা টক এবং মাগুরা টাইমস ২৪ পরিবারের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

সবাই একবাক্যে বলেছেন —
“স্যার, আপনার শিক্ষার আলো আমরা হৃদয়ে ধারণ করে এগিয়ে চলব।
আপনি পরপারে ভালো থাকুন, আপনার স্মৃতি চির অমলিন থাকবে আমাদের হৃদয়ে।” 🌸


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ