শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় সাংবাদিকদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় “শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক পরামর্শমূলক কর্মশালা (Consultation Workshop) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় শহরের পারনান্দুয়ালী ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার পাভেল দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শামীম কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মজিবুল্লাহ ফরহাদ এবং গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

“টাইফয়েড টিকাদান কর্মসূচির সফলতার জন্য গণমাধ্যমকর্মীরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। গুজব বা ভুল তথ্যের পরিবর্তে যাচাই করা, সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই জনসচেতনতা বৃদ্ধির মূল হাতিয়ার।”

অন্যান্য বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ, এবং টিকাদান কার্যক্রমের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব। এ বিষয়ে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তাঁরা মত প্রকাশ করেন।

কর্মশালায় মাগুরার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ