শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

আলী আহমেদের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দের দ্বারিয়াপুর দরবার শরীফে মাজার জিয়ারত

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহসুফি তোয়াজউদ্দিন আহমেদ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মাগুরা জেলা, শ্রীপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ আদায় শেষে নেতৃবৃন্দ মাজার জিয়ারতে অংশ নেন।

নামাজপূর্ব আলোচনায় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি এবং নিজের জন্য দোয়া চান। পাশাপাশি মসজিদের উন্নয়নে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. শাহেদ হাসান টগর, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, মুন্সি রেজাউল করিম, আশরাফুল ইসলাম নালিম, খলিলুর রহমান মোল্লা, মাসুদ মজুমদার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

মাজার জিয়ারত শেষে নেতৃবৃন্দ পীর সাহেবের পুত্র বিশিষ্ট ছড়াকার আবু সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এর আগে তারা দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ