শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মহম্মদপুরে বিয়েতে চমক: হেলিকপ্টারযোগে সৌদি কফিলদের আগমন, গ্রামে উৎসবের আমেজ

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর মোল্লাপাড়ায় এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন হয়ে গেলো। আকবর মোল্লার ছেলে আলী মোল্লার বিয়েকে ঘিরে সৃষ্টি হয় এক অন্যরকম পরিবেশ।

সৌদি আরব থেকে দুইজন কফিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিশেষ হেলিকপ্টারে সরাসরি এসে অবতরণ করেন বাবুখালী ফুটবল মাঠে। এ সময় মাঠ ও আশপাশের এলাকায় হাজারো মানুষের ঢল নামে।

অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও মালা দিয়ে বরণ করে নেন স্থানীয়রা। কফিলদের সঙ্গে আরও ছিলেন তিনজন সহযোগী— আকাশ মোল্লা, বর আলী মোল্লা এবং এক ব্যবসায়ী প্রতিনিধি।

সৌদি অতিথিদের আগমন ও হেলিকপ্টার দেখার সুযোগ নিতে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় জমায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সর্বসাধারণ সবাই এ দৃশ্য উপভোগ করেন।

হেলিকপ্টারের অবতরণ ও উড্ডয়ন প্রত্যক্ষ করে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। এমন আয়োজন আগে কখনো না দেখায় গ্রামজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ