রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

সাবেক ছাত্রলীগ নেতা অজয় কর খোকন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

মাগুরা টাইমস ডেস্ক

আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও মিছিল সংগঠনের অভিযোগে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা, কিংবা অতীতের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় সম্পৃক্ততা রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।অজয় কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মূল রাজনীতিতে সক্রিয় হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার চেষ্টা করেন, কিন্তু নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ