শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি: মাগুরার সোনারবাংলা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে শহরের ভায়না মোড় এলাকার সোনারবাংলা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যা যা পাওয়া যায়

অভিযানকালে হোটেলটির রান্নাঘর স্যাতসেঁতে ও নোংরা অবস্থায় পাওয়া যায়। কর্মচারীরা কোনো স্বাস্থ্যবিধি মানছিল না। মেঝেতে যত্রতত্র খোলা খাবার রাখা হয়েছিল। ফ্রিজে মাছ-মাংসের রক্ত ও চর্বিযুক্ত ময়লা পরিবেশে গত দিনের বাসি গ্রিল ও মুরগির চাপ সংরক্ষণ করে রাখা হয়, যা পুনরায় গরম করে পরিবেশন করার প্রস্তুতি ছিল।

খোলা অবস্থায় রাখা মিষ্টির গামলায় মাছি ও তেলাপোকার বাচ্চাসহ নানা পোকা দেখা যায়। মূল্য তালিকা ২০ দিন ধরে হালনাগাদ করা হয়নি। খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ খবরের কাগজ ও ছাপা কাগজ। পূর্বে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে সতর্ক করা হলেও হোটেল কর্তৃপক্ষ কোনো উন্নতি করেনি।

আইনগত ব্যবস্থা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ এবং বাসি খাবার বিক্রির অপরাধে হোটেল মালিক মো. উজির বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় নষ্ট গ্রিল, মুরগির চাপ এবং সসে ভরা অস্বাস্থ্যকর পাত্র নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

সংশ্লিষ্টদের বক্তব্য

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক সজল আহমেদ বলেন,

> “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করতে হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ