শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরার নামে বিদেশি ভিডিও ভাইরাল: পুলিশের সতর্কবার্তা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে মাগুরার নামে একটি বিভ্রান্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে— “মাগুরায় এশার নামাজের মধ্যে মসজিদের ইমামকে ছুরিকাঘাত”। তবে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এ ঘটনা সম্পূর্ণ ভুয়া এবং প্রকৃতপক্ষে এটি একটি বিদেশি ঘটনা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে উল্লেখ করা হয়, মাগুরায় এমন কোনো ঘটনা ঘটেনি। বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে পুরোনো একটি বিদেশি ভিডিও নতুনভাবে মাগুরার সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে।

পুলিশ জনগণকে সতর্ক করে বলেছে, এ ধরনের গুজব ও ভুয়া তথ্যের প্রতি সজাগ থাকতে হবে। মিথ্যা প্রচারণার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ