শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সরকারি চাকরিজীবীদের জন্য অক্টোবরের শুরুতে টানা ৩ দিনের ছুটি

মাগুরা টাইমস ডেস্ক

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীরা উপভোগ করতে যাচ্ছেন টানা তিন দিনের ছুটি। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরের দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৩ দিন ধারাবাহিকভাবে ছুটি কাটাতে পারবেন তারা।

অন্যদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ২৬ ও ২৭ সেপ্টেম্বরের শুক্র-শনিবার মিলিয়ে অতিরিক্ত দুদিনের ছুটিও পাচ্ছেন। এ ছাড়া ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোয় এ সময় মোট ১২ দিন বন্ধ থাকবে।

এ সময়ে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো তাদের ছুটির সিদ্ধান্ত নেবে নিজ নিজ সিন্ডিকেট সভার মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ