সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

জাকসু: রাতেই ফলাফল দিতে আশাবাদী নির্বাচন কমিশন

মাগুরা টাইমস ডেস্ক

ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পরও গণনা চলমান, শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদগুলোর ফলাফল রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন,
“চেষ্টা করছি, যেন ভোট গণনার গতি আরও বাড়ে। আশা করি, আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা সম্ভব হবে।”

তবে ভোট গণনায় দেরি হওয়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন—সকালে দায়িত্ব পালনরত শিক্ষক জান্নাতুল ফেরদৌসের আকস্মিক মৃত্যু, জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি, এবং গণনার জায়গার সীমাবদ্ধতা।

এর আগে এক পোলিং অফিসার জানান, সবশেষ শহীদ তাজউদ্দীন আহমদ হলের ভোট গণনা শেষ হয়েছে এবং কেন্দ্রীয় সংসদের ব্যালট গুনতেও শুরু হয়েছে।

ফল প্রকাশে দেরি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় অনেক শিক্ষার্থী সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে দ্রুত ফল ঘোষণার দাবি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। কয়েকটি হলে দীর্ঘ লাইনের কারণে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত ১০টার পর থেকে সিনেট ভবনে ভোট গণনা শুরু হয় এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ