শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুরে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক অনুদান পেলো ২৩ পরিবার

তৌহিদ, মাগুরা

মাগুরা জেলার শ্রীপুর উপজেলা সমাজ সেবা অধিদফতর উপজেলার অন্তর্গত গরীব, অসহায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ, অগ্নিদগ্ধ, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা এবং অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরের আওতায় ১ লক্ষ ৪১ হাজার টাকা হতদরিদ্র পরিবারগুলোর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

হতদরিদ্র পরিবার গুলো সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা পেয়ে উচ্ছাস প্রকাশ করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ভূয়সী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন প্রমুখ। এছাড়াও উপজেলার সরকারি, বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্তিত ছিলেন।

উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান, ২০২৪-২৫ অর্থবছরের আওতায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে আমাদের ১ লক্ষ ৪১ হাজার টাকা গরিব, দুঃখী, দুস্থ ও হতদরিদ্র পরিবার ও অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছেনা তাদের মাঝে আমরা এই অর্থ অনুদান হিসেবে বিতরণ করলাম। এর মধ্যে ৪ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা, ৫ জনকে জনপ্রতি ৭ হাজার টাকা, ১২ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা ও ২ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা হারে সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ