শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত ও জরিমানা আদায়

তৌহিদ, মাগুরা:

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ০৭ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান সমূহে তদারকি করা হয়।

এসময় নতুন বাজারে মেসার্স বিপ্লব ট্রেডার্স নামক বীজ ও সারের দোকানে তদারকিতে ধান সবজিসহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ বিহীন বীজ জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় এছাড়া সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মুল্যে সার বিক্রয় ও ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ঢাকা রোডে অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেসার্স অজয় বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে তদারকিকালে পুর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় বীজ নিয়ে কৃষকের সাথে প্রতারণার প্রমান পাওয়া যায়। সামনের পেয়াজের মৌসুম লক্ষ্য করে বিভিন্ন জায়গা হতে বীজ সংগ্রহ করে কোন প্রকার টেস্ট রিপোর্ট ছাড়া ও বীজ অফিসের প্রত্যয়ন ব্যতীত ভুয়া তথ্য দিয়ে বীজ বাজারজাত করছেন। এছাড়া ৩২৫০ টাকা কেজি দরে পেয়াজ বীজ কিনে ৯,০০০ টাকা কেজি দরে বিক্রয় করছেন মর্মে দেখা যায়। তাছাড়া বীজের প্যাকেটের উপর ভুয়া মেয়াদসহ অসত্য তথ্য প্রদান করেছেন। প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় উক্ত অপরাধে মালিক বাবুল সরকারকে ৪৫ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমা

ন্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো: শাহীন ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ