শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সাভার সংসদীয় আসনের নতুন সীমানা পুনঃনির্ধারণে হতাশা, বিএনপির প্রতিবাদ

মাগুরা টাইমস ডেস্ক:

ঢাকার সাভার উপজেলার সংসদীয় আসনের নতুন সীমানা পুনঃনির্ধারণকে কেন্দ্র করে বিতর্ক ও হতাশা দেখা দিয়েছে। ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ সাভার উপজেলা বর্তমানে দুটি থানার (সাভার মডেল ও আশুলিয়া) অধীনে পরিচালিত হচ্ছে। এখানে একটি পৌরসভা (সাভার), সাভার থানায় ৭টি ইউনিয়ন, আশুলিয়া থানায় ৫টি ইউনিয়ন এবং একটি সেনানিবাস রয়েছে।

২০০৮ সালে অবিভক্ত সাভার সংসদীয় আসনের বিভাজন শুরু হওয়ার পর থেকে এ আসনে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। তবে সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত নতুন তালিকায় সাভার থানার শুধুমাত্র পৌর এলাকা ও সাভার সদর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, বাকি ইউনিয়নগুলোকে ঢাকা-২ আসনের (কেরানীগঞ্জের আংশিকসহ) সঙ্গে যুক্ত করা হয়েছে।

স্থানীয়দের মতে, কমিশনের এ প্রস্তাব বাস্তবতা বিবর্জিত এবং জনসংখ্যার প্রকৃত ধরণকে উপেক্ষা করেছে। ফলে সাভারবাসীর মধ্যে তীব্র

হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাবেক উপজেলা সভাপতি মো: জামাল উদ্দিন সরকার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো: কফিল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন।

এছাড়া ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এর নেতৃত্বে অনুষ্ঠিত শুনানিতে সাভার এলাকার প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের যুক্তি ও বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, সাভারের উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় কমিশনকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে।

রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে সাভারের সংসদীয় সীমানা পরিবর্তন। স্থানীয় নেতৃবৃন্দের মতে, সাভার উপজেলার উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক স্বার্থ রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ এখন অত্যন্ত জরুরি।

শেষ খবর জানতে মাগুরা টাইমস-এর সঙ্গে থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ