শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

চলচ্চিত্র সাংবাদিক বাদল আহমেদের মৃত্যুতে শোকাহত বাচসাস পরিবার

মাগুরা টাইমস ডেস্ক:

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য, সবার প্রিয় বাদল আহমেদ আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাচসাসের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে তাঁকে ধলপুরে দাফন করা হবে। তার মৃত্যুতে বাচসাস পরিবার গভীর শোকাহত।

বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক শোকবার্তায় বলেন—
“মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

এদিকে, মরহুম বাদল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাগুরা টাইমস পরিবার।
মাগুরা টাইমসের সম্পাদক শাহিনুর ইসলাম বলেন—
“বাদল আহমেদ ছিলেন চলচ্চিত্র সাংবাদিকতার অঙ্গনের প্রিয় ও সম্মানিত নাম। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ