রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

ছাত্রনেতা আবু তৈয়ব মোল্যার ২য় শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাগুরা টাইমস ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি শহীদ মো. আবু তৈয়ব মোল্যার দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার রাড়ীখালী হাইস্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

বক্তৃতায় তিনি বলেন—
“আমি গ্রুপিংয়ের রাজনীতি করি না। আমি ঘুষ খাই না, ঘুষ দিই না। কথায় কথায় কাউকে অসম্মান করা বা যেখানে সেখানে গণসংবর্ধনা দেওয়া কিংবা নেওয়ার রাজনীতি আমি শিখিনি। আমার কাছে জনগণই আসল শক্তি, আপনারাই আমার মনোবল। সত্য, সততা ও ত্যাগের পথেই আমি রাজনীতি করি।”

ছাত্র-যুব সমাজকে উদ্দেশ্য করে তিনি আহ্বান জানান—
“আপনারা ঐক্যবদ্ধ থাকুন, কারো কথায় বিভক্ত হবেন না। দেশকে বদলে দেওয়ার ক্ষমতা আপনাদের হাতেই। বিশেষভাবে বলছি—মাদক থেকে দূরে থাকুন। যদি ছাত্র-যুব সমাজ মাদকমুক্ত থাকতে পারে, তাহলে এই দেশটা আমূল বদলে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করুন।”

তিনি আরও বলেন “আমার পরিবার বিএনপি পরিবার—আমার ছেলে-মেয়ে সকলে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। বর্তমানে বিএনপি দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং ইনশাআল্লাহ আগামী দিনে আবারও ক্ষমতায় আসবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—নিবেদিতপ্রাণ, ত্যাগী ও নির্যাতিত কর্মীদেরই মনোনয়ন দেওয়া হবে। দুর্নীতিবাজ বা চাঁদাবাজদের ধানে

র শীষের কান্ডারী হতে দেওয়া হবে না।”

রাজনৈতিক বার্তা ও নির্বাচনী প্রসঙ্গ

ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনের প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন—
“এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ফলে সারাদেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার শরিকদলের সঙ্গে বিভেদ সৃষ্টি করে ষড়যন্ত্র করছে। জনগণের আন্দোলন দমন করা যাবে না। বিএনপি ঐক্যবদ্ধ এবং এই দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”

বিশেষ অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। তিনি বলেন—
“আমরা চাই না কোনো ত্যাগীর প্রাণ বৃথা যাক। মহম্মদপুরে অনেক ষড়যন্ত্র চলছে, মাগুরাতেও চলছে। শহীদ মেহেদী হাসান রাব্বি যখন নিহত হন, আমি তার পাশে ছিলাম। অনেক রক্ত ঝরতে দেখেছি, কিন্তু আমরা বেঁচে আছি—এই বেঁচে থাকাটাই প্রমাণ করে রাব্বির রক্ত বৃথা যেতে দেব না।”

অ্যাডভোকেট রোকনুজ্জামান বলেন—

“নিতাই রায় চৌধুরী আমাদের অহংকার, আমাদের আত্মমর্যাদা। তিনি ধানের শীষের কান্ডারী হবেন এবং সরকারের একজন মন্ত্রীও হবেন। মহম্মদপুর থেকে যারা ধানের শীষের জন্য আবেদন করবেন, তারা কেবল দরখাস্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। বিএনপি নেতৃত্বে কোনো ষড়যন্ত্র নেই, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াই আমাদের শক্তি।”

তিনি আরও বলেন—
“বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান ‘চ্যানেল আই তৃতীয় মাত্রা’-তে বিএনপি ও অন্যান্য দলের নেতারা অংশ নেন। সেখানে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়, ষড়যন্ত্র নয়। গতকালের মিটিংয়ে যেটা বলা হয়েছে, তা ভুল। ‘তৃতীয় মাত্রা’ একটি সুষ্ঠু ও জনপ্রিয় অনুষ্ঠান।”

আবু তৈয়ব মোল্যার স্মৃতিচারণ

বক্তারা শহীদ ছাত্রনেতা আবু তৈয়ব মোল্যার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। বক্তারা বলেন—
“আবু তৈয়ব মোল্যা ছিলেন ত্যাগী, সাহসী ও নির্ভীক ছাত্রনেতা। তিনি সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন।”

উপস্থিতি

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ