শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সাভারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে গণসংযোগ করলেন ব্যারিস্টার শিহাব

মাগুরা টাইমস ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাভারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী সাভার বাজার বাসস্ট্যান্ড, মজিদপুর রোড ও অন্ধ মার্কেট এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, “৩১ দফা কর্মসূচি হলো একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। দেশকে টেকসই ও জবাবদিহিতামূলক শাসনব্যবস্থার দিকে এগিয়ে নিতে এর বাস্তবায়ন সময়ের দাবি।”

তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক যাত্রা সম্ভব নয়।

লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের সামনে বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মূল বিষয়বস্তু তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ